নির্বাচনী
প্রচারের অংশ হিসেবে আজ
(রোববার) ঢাকা উত্তরের ছয়টি
সংসদীয় আসনে পৃথক জনসভায়
অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এসব জনসভায় তিনি
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।
দলীয়
সূচি অনুযায়ী, দুপুর দুইটায় ঢাকা-১৭ আসনের
ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ২টা
৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের
পল্লবী ২ নম্বর ওয়ার্ডের
লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে
ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন
সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল
৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল
বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় যোগ
দেবেন তারেক রহমান।
বিকেলে
প্রচারণার কার্যক্রম আরও জোরদার করে
৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী
সিনেমা হলের পশ্চিম পাশে
শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে
সন্ধ্যা ৬টায় ঢাকা-১১
আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য
দেওয়ার কথা রয়েছে তার।
ঢাকা
সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই
দিনে মোট ১৪টি জনসভায়
অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। আজ রোববার ও
আগামীকাল সোমবার মিলিয়ে এসব জনসভায় অংশ
নেবেন তিনি।
এর
আগে গতকাল (শনিবার) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এই কর্মসূচির বিস্তারিত জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের
উপদেষ্টা মাহদী আমিন।

logo-2-1757314069.png)
