সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনঃস্থাপনের অঙ্গীকার বিএনপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯
সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
একই সঙ্গে সব বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও বিধানাবলী পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার–২০২৬ উপস্থাপনকালে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে আরও গণতান্ত্রিক ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিএনপি ৩১ দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করবে। এসব সংস্কারের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা শক্তিশালী করা হবে। ইশতেহার ঘোষণার সময় তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য।

logo-2-1757314069.png)
