ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
জামায়াতের হাতে দেশ কখনো নিরাপদ নয়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭
জামায়াতের হাতে দেশ কখনো নিরাপদ নয়, তারা ৭১ সালে পাকিস্তানীদের সহযোগিতা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী গণসংযোগকালে পথসভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল। বিএনপি সরকার গঠন করলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করা, পাবলিক বিশ্ববিদ্যালয় করা ও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের আশ্বাস দেন মির্জা ফখরুল।
সনাতনীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোন ক্ষতি হতে দিবনা। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ওয়ার্ড বিএনপিসহ সাধারণ ভোটাররা।

logo-2-1757314069.png)
