Logo
×

রাজনীতি

শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২১

শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার ( ফেব্রুয়ারি) বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারি (রোববার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এবং প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনীয় সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা এবং আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।

শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।