সন্ধ্যায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা যায়।
আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

logo-2-1757314069.png)
