গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে। যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে।’
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’
এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।

logo-2-1757314069.png)
