জামায়াতের গণসংযোগে দেখা মিললো জাবিপ্রবি শিবির সভাপতির
আফিফ আদনান, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭
১লা ফেব্রুয়ারি, রবিবার জামালপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে প্রকাশ্যে আসেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রশিবির সভাপতি হাফেজ মো.মামুনুর রশিদ।
জামালপুর সদরের সিংহজানি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ গনসংযোগে বক্তব্য প্রদানকালে পরিচয় প্রকাশ পায় জাবিপ্রবি শাখার এ শিবির নেতার। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
তিনি সমসাময়িক সমস্যা এবং সমাধানের যাবতীয় দিক তুলে ধরেন।গত ১৭ বছরের শোষণ, নির্যাতন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কোন গোষ্ঠী নিজস্ব স্বার্থে হস্তক্ষেপ করতে না পারে এবং অত্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন হোক এই আশা ব্যাক্ত করে শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।
জামায়াতের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন জামায়াত আমির ড.শফিকুর রহমান। জামালপুর মেডিকেল কলেজের অবকাঠামোগত দূর্বলতা তুলে ধরেন।তিনি আরো বলেন রাজনৈতিক সংকটয়ময় পরিস্থিতিতেও ইসলামপুর থানার ২০২২ সালে হয়ে যাওয়া বন্যার স্বাক্ষী আমি।তিনি জামালপুরের বিখ্যাত নকশীকাঁথার পল্লী নির্মাণের আশা ব্যাক্ত করেন স্থানীয় প্রার্থীদের কাছে। সর্বশেষ তিনি বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মের হাতে কাজ তুলে দেবার কথা জানান।

logo-2-1757314069.png)
