Logo
×

রাজনীতি

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫

জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পিছন দিকে নিয়ে যেতে চায়। এটা এমন একটা দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাইনা। আমরা সামনের দিতে যেতে চাই মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে।

বিএনপির মহাসচিব বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই একসঙ্গে এ দেশ স্বাধীন করেছে, হিন্দুদের গায়ে আমরা একটা আচরও লাগতে দেবো না।