Logo
×

রাজনীতি

ইবিতে গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে প্রচারণায় শিবির ও ইনকিলাব মঞ্চ

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৯

ইবিতে গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে প্রচারণায় শিবির ও ইনকিলাব মঞ্চ

রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চ। 

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে এ প্রচারণা চালানো হয়। এ সময় সংগঠন দুটি আলাদাভাবে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে। ছাত্রশিবিরের প্রচারণায় ছিলেন শিবিরের শাখা সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা। অপরদিকে, ইনকিলাব মঞ্চের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডলসহ সংগঠনের অন্য সদস্যরা প্রচারণায় অংশ নেন।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের পক্ষে প্রচারণা চালানো সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় তারাও ক্যাম্পাসে প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কোনো ধরনের স্বৈরাচার থাকবে না এবং সবার মতামতের গুরুত্ব দেওয়া হবে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। প্রস্তাবিত সংস্কারগুলো যদি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জাতীয়ভাবে অনুমোদিত না হয়, তাহলে জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যাহত হবে।