আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪
আশুলিয়ায় ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বিএনপির নির্বাচনি ক্যাম্প।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার আশুলিয়ার শ্রীপুরে হাসান কলোনী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনী মহল্লায় জাহাঙ্গীর ও জহির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানা পুলিশ জানায়, ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo-2-1757314069.png)
