ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হয়েছে বলে অভিযোগ জামায়াতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯
ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেখা যায় অপ্রত্যাশিত একটি পোস্ট।
শনিবার রাতেই এ তথ্য জানান জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। তিনি আরও জানান, ঘটনার পরপরই আইডি উদ্ধারে তৎপর হয় জামায়াতের সাইবার টিম।
বিকেল ৫ টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। পরে, অনাকাঙ্ক্ষিত পোস্টটি সরানো হয়। তবে, পোস্টটি নিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জানান,অপপ্রচার থামাতে প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে।
তিনি আরও বলেন, নারীদের অবমাননা করে যে পোস্ট করা হয়েছিলো; সেটি জামায়াত আমিরের মনোভাব ও বক্তব্যের সাথে সাংঘর্ষিক। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা এবং জনসমর্থন দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তার অভিযোগ।

logo-2-1757314069.png)
