Logo
×

রাজনীতি

তারেক রহমানের নির্বাচনী প্রচারে কোকোর স্ত্রী শর্মিলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪

তারেক রহমানের নির্বাচনী প্রচারে কোকোর স্ত্রী শর্মিলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারে নেমেছেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে- গণসংযোগ লিফলেট বিতরণ করেন।

সময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট চান সৈয়দা শার্মিলা রহমান সিঁথি। তখন তিনি বলেন, ‘আজকে আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।