Logo
×

জাতীয়

মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২৩:২৬

মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে মোজাফফর হোসেনের অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে হয়েছে। সেই বিচারে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ (ফাইন্ডিংস) রয়েছে। এই মামলায় আগে যারা দণ্ডিত (কনভিক্টেড) বা মৃত্যুদণ্ড কার্যকর (এক্সিকিউটেড) হয়েছেন, সেই রায়ের আলোকে তার বিষয়ে কোনো পর্যবেক্ষণ (ফাইন্ডিংস) রয়েছে কি না, তা জেনারেল কোর্ট মার্শাল সংশ্লিষ্ট আইনে বিবেচনা করবে। এখনই তাকে সিভিল আইনে নতুন করে একই মামলায় অভিযুক্ত করা আইনসম্মত হবে কি না, সেটিও তখনই নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, মেজর (অব.) মোজাফফর হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে। সরকারের নির্দেশে সামরিক হেলিকপ্টারে করে রোববার তাকে ঢাকায় আনা হয়।