Logo
×

জাতীয়

অক্টোবরে স্থানীয় নির্বাচন, দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করবে ইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২২:১৮

অক্টোবরে স্থানীয় নির্বাচন, দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করবে ইসি

অক্টোবরকে ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। শিগগিরই সরকারের সাথে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (৬ জুলাই) বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাছউদ। এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করাসহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর নির্বাচন কমিশন।