Logo
×

জাতীয়

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ: ত্রাণমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৬

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ: ত্রাণমন্ত্রী

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে সরকার। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৩ জুলাই) লালমনিরহাটে ডায়াবেটিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা প্রত্যাশিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ভালো নয়। রোগীরা ঠিকমতো চিকিৎসা পায় না। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।