বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত আইকিউ এয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১০ম। আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, জাকার্তার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকার স্কোর ১০২, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তালিকায় ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
এরপর রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, উগান্ডার কাম্পালা এবং চিলির রাজধানী সান্তিয়াগো। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০-৫০ হলে বায়ুর মান ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়।

logo-2-1757314069.png)
