Logo
×

জাতীয়

দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইনচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৫৬

দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইনচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইনচেষ্টা ব্যর্থ করেছে ৬-বিজিবি। পুশইন প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

রোববার ভোরে দর্শনা জয়নগর সীমান্ত এলাকা দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবি বাধার মুখে ফিরে যায় ওই ১১ জন। বিজিবি পক্ষ থেকে জানানো হয়, ওই ১১ জন বর্তমানে রয়েছে সীমান্তের ভারত অভ্যন্তরে। পুশইন প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাউকে বাংলাদেশের প্রবেশ করতে দেওয়া হবে না।