Logo
×

জাতীয়

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৩:১৪

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করার কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় ডেঙ্গু নির্মূলে ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দেন তিনি।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

অধিক ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ ভাগ বাকি ৫০ ভাগ দায়িত্ব সিটি করপোরেশনের। প্রধানমন্ত্রী আমাদের নিয়ে বসেছিলেন। তিনি ২ মাস আগেই বলেছিলেন ডেঙ্গু আসবে। আমাদের এখন থেকেই সার্বিক প্রস্তুতি নিতে হবে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ আমরা ডেঙ্গু নির্মূলে কাজ করছি। তিনি আরও বলেন, আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাতটা-আটটার পর ঢাকা শহরে বের হলে কোথাও কোন আবর্জনা দেখবেন না। আবার ১০ টায় বের হলে দেখবেন যে, প্রত্যেকটা রাস্তা আবর্জনা যুক্ত হয়ে আছে। এ আবর্জনাটা তো মানুষই ফেলে। ২৪ ঘণ্টা আবর্জনা ফেললে সিটি করপোরেশন ২৪ ঘণ্টা আবর্জনা নিতে পারবে না। সেই কারণে দায়িত্ব মানুষেরও। এ সময় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।