জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বুধবার (৩ জুন) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই গৌরবময় অর্জনের জন্য বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার, বিজয়ী প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দেশের কূটনীতিকবৃন্দ এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। এতে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রদর্শনকারী জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এতে ১৯০ টি সদস্য রাষ্ট্র ভোট দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এতে ৯৯ টি ভোট ও সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস ৯১ টি ভোট পান।

logo-2-1757314069.png)
