পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই গ্রামের পথে রওনা হয়েছেন। গত কয়েক দিন ধরেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি।
বৃষ্টির কারণে যাত্রাপথে দুর্ভোগ দেখা গেলেও তীব্র গরম থেকে মিলেছে কিছুটা স্বস্তি। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

logo-2-1757314069.png)
