Logo
×

জাতীয়

হামের উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৮:৩৫

হামের উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হাম হামের উপসর্গে মারা গেছে ৫৫৫ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাজার ১৩৬ জনের শরীরে হাম এর উপসর্গ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। 

 

এর মধ্যে জন হামের উপসর্গ নিয়ে এবং একজন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এছাড়া প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৬৭ জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন শিশু।


প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে জন ঢাকা বিভাগে, জন ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী, সিলেট বরিশাল বিভাগে একজন করে শিশু মারা গেছে।


সময়ের মধ্যে নতুন করে হাজার ৮৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ জন শিশু। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশালে ১৫৭ জন এবং রাজশাহীতে ৭৩ জন শিশু ভর্তি হয়েছে।


গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে হাজার ১৮১ জন শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭২ দিনে দেশে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে হাজার ৭৭২ জনের। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০ জন।