এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি দেয়া হবে: প্রাণিসম্পদমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৮:৩০
এবারের
ঈদে সারা দেশে প্রায়
১ কোটি পশু কুরবানির
সম্ভাবনা রয়েছে। কুরবানিকে ঘিরে যে অর্থনীতি
সঞ্চালিত হয় তা সারা
দেশের মানুষের উপকারে আসে- এমন মন্তব্য
করেছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী
মো. আমিনুর রশিদ।
মঙ্গলবার
(২৬ মে) সকালে কুমিল্লা
নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে
এসে সাংবাদিকদের এসব কথা বলেন
তিনি।
এ
সময় প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এবারের ঈদের বাজার অন্যান্যবারের
তুলনায় নিরাপদ রয়েছে। প্রান্তিক চাষি থেকে শুরু
করে ক্রেতা পর্যন্ত কুরবানির পশু ক্রয় বিক্রয়ের
জন্য যাতে নিরাপদ হয়
সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ
করেছে। এখনো পর্যন্ত কোথাও
থেকে কোন ধরনের অনিরাপত্তা
বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে
পড়েনি।
মন্ত্রী
আরও বলেন, আমরা বাজারগুলোতে ভেটেরেনারি
টিম, জাল টাকা প্রতিরোধ
ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করেছি।
এ
সময় আরও উপস্থিত ছিলেন
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক
মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
মো. শামসুল ইসলামসহ অন্যান্যরা।

logo-2-1757314069.png)
