শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২২:১৭
রাজধানীর
মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায়
আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরে
গ্রেপ্তার সোহেল রানা ও তার
স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে এই চার্জশিট
জমা দেয়া হয়েছে।
এদিন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার
উপ-পরিদর্শক অহিদুজ্জামান ৪৭ পৃষ্ঠার এই
চার্জশিট জমা দেন। যেখানে
প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং
তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও
রোববারের মধ্যেই শিশু সহিংসতা দমন
ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ
গঠন করার কথা রয়েছে।
এর
আগে চার্জশিট দাখিলকে ঘিরে রোববার দুপুরে
কারাগার থেকে কড়া নিরাপত্তার
মধ্যদিয়ে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত
সোহেল রানা ও তার
স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ওই
সময় তাদের আদালতের গারদখানায় রাখা হয়।
এদিকে
ফরেনসিক রিপোর্টে হত্যার আগে রামিসাকে ধর্ষণের
প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে
জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর
ধর্ষণ শেষে প্রথমে তাকে
শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে
তার দেহ থেকে মাথা
ও হাত বিচ্ছিন্ন করা
হয়।
অন্যদিকে
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায়
শনিবার (২৩ মে) তদন্তকারী
কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট
হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এছাড়াও আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

logo-2-1757314069.png)
