Logo
×

জাতীয়

দায়িত্ব পালনকালে মারামারি করা সেই দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ২৩:২৭

দায়িত্ব পালনকালে মারামারি করা সেই দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

রাজধানীর গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত দুজনকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই ট্রাফিক কনস্টেবল হলেনদিলীপ চন্দ্র নুরুজ্জামান।

 

শনিবার (২৩ মে) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি ২১ মে দুপুরের দিকে জিপিও মোড় এলাকার। ওই সময় তারা দুজনই ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছিলেন এবং ভিন্ন ভিন্ন পয়েন্টে ডিউটিতে ছিলেন।

 

মইনুল হক বলেন, ‘একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনাটি সামান্য মনে হলেও আসলে তা নয়। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের মাঝে দায়িত্ব পালনরত দুই ট্রাফিক পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তিনি আরও বলেন, ‘ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে। তবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। সড়কের মাঝে হাতাহাতির ঘটনা শৃঙ্খলা ভঙ্গের শামিল।

 

পুলিশ সূত্র জানায়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি অনুযায়ী রেশনের কিছু সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।