Logo
×

জাতীয়

মিরপুর অঞ্চলে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৫২

মিরপুর অঞ্চলে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২০

ঢাকার মিরপুর অঞ্চলে বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মিরপুরে অভিযান চালিয়ে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা ২৪ জন, পল্লবী থানা ৩৬ জন, কাফরুল থানা ১৪ জন, শাহআলী থানা ১১ জন, দারুস সালাম থানা ১৪ জন, ভাষানটেক থানা ১০ জন রূপনগর থানা ১১ জন রয়েছেন।