Logo
×

জাতীয়

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই রাজধানী পরিচ্ছন্ন করা হবে

ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪:০৯

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই রাজধানী পরিচ্ছন্ন করা হবে

কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু হবে এবং পশু কোরবানি হওয়ার পরে ৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

বুধবার (২০ মে) সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও নজর রাখা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পশুর হাটগুলোতে পশু চিকিৎসকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ডিএসসিসি জানান,  এ বছর ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলা করা সম্ভব। এজন্য এখন থেকেই কাজ শুরু করা হয়েছে। এছাড়া লার্ভা বেশি থাকে এমন এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। এদিকে পানি জমাট না হলে ডেঙ্গু হওয়ার শঙ্কা নেই, এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।