Logo
×

জাতীয়

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৯:১৯

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এর উপসর্গে আরও জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে হাজার ৫১৭ জনের শরীরে হাম এর উপসর্গ পাওয়া গেছে। রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।

 

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট হাজার ৭৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম এর উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়েছেন।