স্বাস্থ্যসেবা কোনও সুবিধা নয়, এটি জনগণের অধিকার: ডা. জুবাইদা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৭:১৪
বাংলাদেশের
স্বাস্থ্য খাত দীর্ঘ অবহেলার
শিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ মন্তব্য করেন
তিনি।
ডা.
জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক, সাততলা বস্তির লোকজন আর স্বাস্থ্য সেবা
থেকে বঞ্চিত হবে না। স্বাস্থ্যসেবা
কোনও সুবিধা নয়, এটি জনগণের
অধিকার। এর আগে কুর্মিটোলা
জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ
ইউনিটের উদ্বোধন করেন তিনি।
আইসিইউ
ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার
স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবার
সমতা নিশ্চিত করা এবং আধুনিক
চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ
নেয়া হয়েছে।
উদ্বোধনের
পর ডা. জুবাইদা রহমান
আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা
সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের
সঙ্গে কথা বলেন। রোগীদের
সর্বোচ্চ সেবা নিশ্চিতে চিকিৎসকদের
প্রতি আহ্বান জানান তিনি।

logo-2-1757314069.png)
