রাজধানীতে বিষাক্ত দ্রব্য খেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ২২:৪৫
রাজধানীর মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে সৌরভ হালদার (২৫) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৌরভ বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের অমল হালদারের ছেলে। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে বিশ্ববিদ্যালয়টিতে পড়াশুনা করতেন তিনি।
হাসপাতালে সৌরভের বোন সানজিদা হালদার জানান,
একটি মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক ছিল। মোবাইলে ওই মেয়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে তার ঝগড়া হয়। এরপর বিষাক্ত কোনো দ্রব্য খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সৌরভ আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষাক্ত দ্রব্য খেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকেও জানানো হয়েছে।

logo-2-1757314069.png)
