Logo
×

জাতীয়

সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮

সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজির সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির।

রিয়াদে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে হুমায়ুন কবির সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি সংহতি বার্তা হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সৌদি আরবের পাশে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশ এ সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করতে আগ্রহী বলেও জানান তিনি। নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপরও জোর দেওয়া হয়।

এছাড়া, সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।