৩০ এপ্রিলের পর সারাদেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৮:২৭
বিএনপির
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে জুয়া, অনলাইন
জুয়া ও মাদকের বিরুদ্ধে
জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে বলে
জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানালেন, আগামী
৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে
অনলাইন জুয়া ও মাদকের
বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে।
বিএনপি
দলীয় সংসদ সদস্য জয়নুল
আবদিন ফারুকের জনগুরুত্বপূর্ণ এক নোটিশের জবাবে
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে
সংসদে এ কথা জানান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জয়নুল
আবদিন ফারুক তার নোটিশে বলেন,
বারবার অভিযান চালিয়েও রাজধানীর অভিজাত এলাকার শিশা লাউঞ্জ বন্ধ
করা যাচ্ছে না। অভিযান চালালেও
আবারও আড়ালে বেনামে চালু হয়।
এ
নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিশা লাউঞ্জ নিয়ন্ত্রণে
মাদকদ্রব্য অধিদফতর অভিযান পরিচালনা করছে। নাম ও ঠিকানা
পরিবর্তন করে পুনরায় চালু
করতে যাতে না পারে
সে বিষয়ে নজরদারি রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা
বাহিনীর সাথে সমন্বয় করে
যৌথঅভিযান পরিচালনা করা হচ্ছে। আওয়ামী
লীগ সরকারের শাসনামলে অভিজাত এলাকায় ব্যাপকভাবে অবৈধ শিশা লাউঞ্জ
গড়ে ওঠে।

logo-2-1757314069.png)
