Logo
×

জাতীয়

৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:০২

৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

এর আগে একই দিন দুপুরের দিকে ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিফাত সাকিব। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তারা দুজনে কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে।

 

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রিফাত সাকিব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। এছাড়া সন্ধ্যার দিকে আহত অপরজনেরও মৃত্যু হয়।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকেও জানানো হয়েছে।