Logo
×

জাতীয়

জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটিতে বিরোধীদলের পাঁচ সদস্যের নাম ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০০:২৩

জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটিতে বিরোধীদলের পাঁচ সদস্যের নাম ঘোষণা

চলমান বৈশ্বিক সংকট ও দেশে জ্বালানি সমস্যা মোকাবেলায় সরকার ও বিরোধীদলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এরইমধ্যে বিরোধীদল থেকে ৫ জনের নাম ঘোষণা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে তিনি এ নাম ঘোষণা করেন। তারা হলেন, ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের মোহাম্মদ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এবং সিলেট-৫ আসনের মুফতি মাওলানা আবুল হাসান।

জামায়াত আমির বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী সংসদে ঢাকায় লোডশেডিং ম্যানেজমেন্টের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। এটি যেন সংসদ থেকে শুরু হয়। এর আওতায় সংসদও যেন থাকে। এর আগে, সরকারি দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে ৫ সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যরা হলেন, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান শান্ত, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।