জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যা
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫০
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ৫ই মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন।
জুলাই আন্দোলনে কুষ্টিয়া ৬ হত্যাসহ ষড়যন্ত্র ও উসকানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২ এ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হয়েছে আজ। ১১ মে থেকে শুরু হবে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন। এছাড়া,
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা।

logo-2-1757314069.png)
