রাজধানীতে
বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মঙ্গলবার (১৪ এপ্রিল) এই
আয়োজন প্রেসক্লাবের সামনে শুরু হয়ে রমনা
পার্কে গিয়ে শেষ হয়।
এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাছ
ধরার পলো, ঢেঁকি, খেওয়া
জাল, কুলাসহ নানা দেশীয় সংস্কৃতির
উপাদান নিয়ে শোভাযাত্রায় অংশ
নেন রাজধানীবাসী। বাঙালিয়ানার সাজ-পোশাকে শিশুদের
উপস্থিতি ছিল চোখে পড়ার
মতো। শোভাযাত্রায় দেশাত্মবোধক, জারি, সারি, ভাটিয়ালি গান গেয়ে হৈ-হুল্লোড় করে উৎসবে মাতে
রাজধানীবাসী।
শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা জানান, দেশীয় সংস্কৃতি এগিয়ে নিতে হবে। পশ্চিমা
ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে
আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। বাঙালির
প্রকৃত চেতনা জাগরণের সূচনা করতে হবে।
তবে
ইমান-আকিদা লুণ্ঠিত হয়, ইসলামী শরিয়ার
বিরুদ্ধে অবস্থান নেয়—এমন সংস্কৃতিতে
অভ্যস্ত হওয়া থেকে বিরত
থাকার আহ্বান জানানো হয়।

logo-2-1757314069.png)
