শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে: হুমায়ুন কবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৪:৪৩
ভারতে
পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে
জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে রুটিন বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের
সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
প্রধানমন্ত্রীর
পররাষ্ট্র বিষয়ক এই উপদেষ্টা বলেন,
শেখ হাসিনা-আওয়ামী লীগ বাংলাদেশে এখন
অপ্রাসঙ্গিক, তাদের আর গুরুত্ব বাংলাদেশে
নেই। তবে ভারতের মাটি
ব্যবহার করে শেখ হাসিনা
যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে,
ভারতকে সে কথা বলা
হয়েছে। এছাড়া শেখ হাসিনার বিষয়ে
জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে।
ভারতে
গ্রেপ্তার ওসমান হাদি হত্যার আসামিদের
দেশে ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, ভারতের
সঙ্গে থাকা চুক্তির মাধ্যমে
হাদির হত্যাকারীদের আইনি প্রক্রিয়ায় দেশে
ফিরিয়ে আনা সম্ভব।
সম্প্রতি
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত সফরের বিষয়ে
হুমায়ুন কবির বলেন, ভারত
সফরে ইতিবাচক আলোচনা হয়েছে। পজিটিভ মাইন্ডসেট থাকলে দু’দেশের সম্পর্কের
ক্ষেত্রে অগ্রগতি সম্ভব। সেদিক থেকে বলা যায়
ফলপ্রসূ বৈঠক হয়েছে।
বাংলাদেশিদের
জন্য ভারতীয় ভিসা চালু ইস্যুতে
তিনি বলেন, ভারতকে মেডিকেল ও বিজনেস ভিসা
দ্রুত চালু করার কথা
বলা হয়েছে। হয়তো আগামী সপ্তাহে
ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
প্রধানমন্ত্রীর
প্রথম বিদেশ সফর নিয়ে এক
প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর
প্রথম বিদেশ সফর নিয়ে এখনো
চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্কভুক্ত দেশগুলোতেও প্রথম সফর হতে পারে।
তবে এখনো কিছু চূড়ান্ত
হয়নি, তবে বিষয়টি বিবেচনাধীন
আছে।
প্রধানমন্ত্রীর
পররাষ্ট্র বিষয়ক এই উপদেষ্টা বলেন,
দেশের মানুষ নির্বাচিত সরকারের পক্ষে আছে, তাই বড়
গলায় কথা বলতে পারি।
দেশকে বিক্রি করে বিএনপি সরকার
কিছুই করবে না। দেশের
জাতীয় স্বার্থকেই সবসময় প্রাধান্য দেবে সরকার।

logo-2-1757314069.png)
