Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন টেলিনর গ্রুপের সিইও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৪:৪০

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন টেলিনর গ্রুপের সিইও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।


সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু তথ্য নিশ্চিত করেন।


জানা গেছে, সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের আগ্রহ চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।