‘বিসিএস ব্যাধি’ দূর করতে এই চাকরির সুযোগ-সুবিধা কমানো উচিত: ডা. জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৪:৩৮
বিসিএস
কেন্দ্রিক বর্তমান উন্মাদনাকে একটি সামাজিক ব্যাধি
হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা
ডা. জাহেদ উর রহমান। তিনি
বলেন, এই প্রবণতা দূর
করতে ভবিষ্যতে বিসিএস কর্মকর্তাদের সুযোগ-সুবিধা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা
করা প্রয়োজন।
সোমবার
(১৩ এপ্রিল) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি
এসব কথা বলেন।
ডা.
জাহেদ উর রহমান বলেন,
বর্তমানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই নিজেদের
মূল একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে বিসিএস
পরীক্ষার প্রস্তুতিতে ঝুঁকে পড়ছে। এর ফলে তারা
নিজ নিজ বিষয়ে প্রয়োজনীয়
দক্ষতা অর্জন করতে পারছে না।
তিনি মনে করেন, তরুণরা
তাদের জীবনের সবচেয়ে সৃজনশীল সময় একটি মাত্র
পরীক্ষার পেছনে ব্যয় করছে, যা
উদ্বেগজনক।
বিসিএস
ভাইভা বোর্ডে পরীক্ষক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি
জানান, অনেক শিক্ষার্থী তাদের
নিজস্ব বিষয়ের মৌলিক জ্ঞানেও দুর্বলতা দেখাচ্ছে।
এসময়
বিসিএসের বর্তমান সিলেবাস নিয়েও সমালোচনা করেন তিনি। তার
মতে, এই সিলেবাসে মুখস্থনির্ভরতার
প্রবণতা বেশি, যা মেধার বিকাশে
বাধা সৃষ্টি করছে।
মেধাবী
তরুণদের দক্ষ করে তুলতে
বিসিএস পরীক্ষার কাঠামোয় আমূল সংস্কার এবং
মুখস্থনির্ভরতা কমানোর ওপর জোর দেন
তিনি।

logo-2-1757314069.png)
