Logo
×

জাতীয়

‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ রহিত করে সাইবার সুরক্ষা বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন বিচারসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিধান প্রণয়নের লক্ষ্যে এই বিল আনা হয়।


শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়।