Logo
×

জাতীয়

দুই দিনের বিরতির পর ফের শুরু হলো সংসদ অধিবেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৬:২৪

দুই দিনের বিরতির পর ফের শুরু হলো সংসদ অধিবেশন

দুই দিনের বিরতির পর সংসদ অধিবেশন আবারও শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আজও আলোচনা হবে সংসদ অধিবেশনে। ধারণা করা হচ্ছে এ নিয়ে কিছুটা শোরগোল হতে পারে।

 

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শুরু হয় সাড়ে ৩ টায়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এতে সভাপতিত্ব করছেন।

 

দিনের কার্যসূচি অনুযায়ী, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

 

এদিন প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম, বাণিজ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম নিয়ে প্রশ্নোত্তর দিবেন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। চলতে পারে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনাও।

 

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।