শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
দেশের
শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে চলবে নাকি অনলাইনে
ফিরবে, সে বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই
জানানো হবে বলে জানিয়েছেন
শিক্ষামন্ত্রী আ ন ম
এহছানুল হক মিলন। রোববার
(৫ এপ্রিল) সচিবালয়ে তিনি এ তথ্য
জানান।
মন্ত্রী
বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে
স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে।
সেখানে সবার মতামত গ্রহণ
করা হবে।
শিক্ষামন্ত্রী
বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর প্রাপ্ত মতামতগুলো
পর্যালোচনা করা হবে। এরপর
আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত নেয়া হবে।
আজকের
কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা
আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের
সঙ্গে বসেছি। তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শগুলো শুনেছি।
বিশ্বব্যাপী
চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে আ ন
ম এহছানুল হক মিলন বলেন,
জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমানে বিশ্বের
বিভিন্ন দেশ নানা ধরনের
পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
জাতীয় স্বার্থে আমাদেরও কিছু সাশ্রয়ী পদক্ষেপ
নিতে হচ্ছে।

logo-2-1757314069.png)
