Logo
×

জাতীয়

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এখন থেকে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৫:৪০

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এখন থেকে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শোভাযাত্রার নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এই আয়োজন আরমঙ্গলবাআনন্দশোভাযাত্রা নামে পরিচিত হবে না; এর নতুন নাম হবেবৈশাখী শোভাযাত্রা


রোববার ( এপ্রিল) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলা নববর্ষ ১৪৩৩ এবং পাহাড়ি জনপদসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


মন্ত্রী বলেন, আমরা সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত চাই না। আমাদের মূল লক্ষ্য বৈচিত্র্যের মাঝে ঐক্য। শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক চলে আসছিল, আমরা তার স্থায়ী সমাধান করতে চাই।


সংস্কৃতিমন্ত্রী জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এই আয়োজনবৈশাখী শোভাযাত্রানামেই উদযাপিত হবে। এই নাম পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কোমঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।