চলমান
বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে
দেশে সব পেট্রোল পাম্পে
ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
শনিবার
(২৮ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয়
জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ
বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায়
এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তে
বলা হয়, দেশের সব
পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ
অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা
ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম
মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয়
শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও
উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি
কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ
বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও
দৈনিক প্রতিবেদন দেবেন।
সভার
সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি
কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ
বিভাগে তথ্য পাঠানোর জন্য
সংশ্লিষ্ট সব দপ্তর/সংস্থাকে
অনুরোধ করা হয়েছে।

logo-2-1757314069.png)
