Logo
×

জাতীয়

চলছে উদ্ধারকাজ, দৃশ্যমান ডুবে যাওয়া বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০০:৩৯

চলছে উদ্ধারকাজ, দৃশ্যমান ডুবে যাওয়া বাস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হচ্ছে। ইতোমধ্যে বাসের অর্ধেকের বেশি অংশ দৃশ্যমান হয়েছে। তবে উদ্ধার কাজ পুরোপুরি শেষ হয়নি।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডুবে যাওয়া বাসটি দৃশ্যমান হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, তলিয়ে যাওয়া বাসটি নদীর ৮০-৯০ ফিট গভীরে ছিল। উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি ধীরে ধীরে উপরে তোলা হয়েছে।

এর আগে উদ্ধার করে হাসপাতালে নেওয়া তিনজনের মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।