Logo
×

জাতীয়

৬ যাত্রী নিয়ে কুমারখালী থেকে ছাড়ে বাসটি, পথে ওঠেন আরও ৪৩ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০০:২৯

৬ যাত্রী নিয়ে কুমারখালী থেকে ছাড়ে বাসটি, পথে ওঠেন আরও ৪৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনটি বুধবার (২৫ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাসে কুমারখালী থেকে একই পরিবারের চারজনসহ ৬ যাত্রী ওঠেন। এরপর কয়েকটি কাউন্টার থেকে অন্তত ৪৩ জন যাত্রী বাসটিতে ওঠেন।

কুমারখালী বাস কাউন্টারের কর্মী একরাম এসব তথ্য জানান।

একরাম আরো জানান, বাসটি কুমারখালীর পর খোকসা থেকে ৮ জন যাত্রী নেয়। এরপর মাছপাড়া, পাংশা ও রাজবাড়ী কাউন্টার থেকে ৩০-৩৫ জন যাত্রী তোলা হয়।

তিনি বলেন, কুমারখালী কাউন্টার থেকে তোলা ৬ যাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৪ জনের সন্ধান পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঘাটের পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি গভীর নদীতে পড়ে।