Logo
×

জাতীয়

গণহত্যা ও স্বাধীনতা দিবসে সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:১৬

গণহত্যা ও স্বাধীনতা দিবসে সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ

গণহত্যা দিবস (২৫ মার্চ) এবং মহান স্বাধীনতা জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা।


সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) প্রতিকল্প কর্মকর্তা এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা এক স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়।


এতে বলা হয়, সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলোতে বিশিষ্ট ব্যক্তি বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ আলোচনা সভা আয়োজন করতে হবে।


এছাড়া ২৬ মার্চ সকাল ৮টায় অথবা সুবিধাজনক সময়ে পতাকা বিধি অনুযায়ী সব সরকারি বেসরকারি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।


একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করতে বলা হয়েছে। 


রচনা প্রতিযোগিতা, হামদ নাত, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতারও আয়োজন করতে হবে। পাশাপাশি মহান স্বাধীনতা জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।