Logo
×

জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:১৩

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপরই ডাকটিকিট উন্মোচন করেন।


এসময় ডাক টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিন বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের সভায় বসবেন প্রধানমন্ত্রী।


আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সাপ্তাহের বৃহস্পতিবার।


এবার বৃহস্পতিবার স্বাধীনতা জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।