Logo
×

জাতীয়

ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৮:৫২

ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে চলাচল শুরু করেছে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। ঈদের প্রথম দিন ছুটিতে থাকলেও দ্বিতীয় দিনে চলাচল শুরু করলে মেট্রোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।


সরেজমিন দেখা গেছে, রবিবার (২২ মার্চ) সকাল থেকে যথারীতি অন্যান্য দিনের মতো যাত্রী পরিবহন শুরু হয় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে। আর সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।


দুপুরে বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথের কাছে চলে গেছে। বেশিরভাগ যাত্রী বিভিন্ন পর্যটন স্পটের দিকে যাচ্ছিলেন। যাত্রীদের টিকিট দিতে দিতে দম ফেলার সুযোগ পাচ্ছেন না টিকিট অফিসাররা।


মতিঝিল থেকে পরিবার নিয়ে উত্তরা যাচ্ছিলেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদের দিনতো পরিবার নিয়ে বাসায় কাটিয়েছি। আজ একটু বাইরে বের হলাম। উত্তরার দিকে ঘুরতে যাচ্ছি।


শুনেছি, ওদিকে নাকি বিশাল খোলা ময়দান আছে। ছাড়া রাজধানীতে চলাচলে দ্রুতগতির সাশ্রয়ী গণপরিবহন মেট্রো ট্রেন। তাই এটাতেই ভরসা রাখছি।