Logo
×

জাতীয়

যুদ্ধ দীর্ঘ হলে দেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে : অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৫:৪৮

যুদ্ধ দীর্ঘ হলে দেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে : অর্থমন্ত্রী

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন।


তিনি বলেন, ‘সামনে নতুন বাজেট আসছে। সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে।


অর্থনৈতিক সংকটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। অর্থনৈতিক সংকট চললেও সরকার এগিয়ে যাচ্ছে। তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে।


সময় মন্ত্রীর বাড়িতে ভিড় করে হাজার হাজার নেতাকর্মী, প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।