দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার (১৭ মার্চ ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। মন্ত্রীপরিষদ সচিব বলেন, দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তায় কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে প্যাকেজ তৈরি করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের ছুটির মধ্যেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) হাতে থাকা স্থানীয় তহবিল থেকেও প্রয়োজনীয় সহায়তা দিতে বলা হয়েছে। বিশেষভাবে সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের বন্যার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

logo-2-1757314069.png)
